৪ মে ২০২৬

বোর্ডসভায় সিদ্ধান্ত

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১০:০১ পিএম
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

 

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।


তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিনের সময় নির্ধারণ করে দিয়েছে আইসিসি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি