৪ মে ২০২৬

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে আগামীকাল কলকাতা যাবেন। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে এই খেলা অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রন জানান। আগামীকাল ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে।

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে যেখানে এই প্রথম গোলাপি রঙের বল ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গিদের বহনকারি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল দশ টায় কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সকাল ১০ টা ২৫ মিনিটে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে।

বিমান বন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধানমন্ত্রী রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারনা করা হচ্ছে।

এরআগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রন জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি