৭ মে ২০২৬

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ সীমান্তের ‘সংবেদনশীল এলাকায়’ যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) সুরক্ষা বাহিনী (আরপিএফ)। খবর এনডিটিভি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে দেশটির সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এই যৌথ টহল শুরু করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ের সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। এনএফআর আরও জানিয়েছে- আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করছে। গত বছর শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি