বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান দল আসবেন আগামী ১৫ নভেম্বর। ২০১৬ সালের এশিয়া কাপের পর বাংলাদেশে এটিই হবে পাকিস্তান দলের প্রথম সফর।
১৯ নভেম্বর হবে প্রথম ম্যাচ, পরের দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে এরপর আবারও মিরপুরে ফিরবে দুই দল। শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ ডিসেম্বর।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দলটি সর্বশেষ আথিতেয়তা নিয়েছিল সেই ২০১৫ সালে। সেই সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবার পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হেরেছিল ম্যান ইন গ্রীনরা। তবে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০–তে।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি