৪ মে ২০২৬

বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে: মন্তব্য পাকিস্তান অধিনায়কের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে: মন্তব্য পাকিস্তান অধিনায়কের

বাংলাপ্রেস ডেস্ক:   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইটরাইডার্স। কিন্তু ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

আইপিএলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তা শঙ্কার কারণেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার জন্য অনেক বুঝানোর চেষ্টা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হয়ে পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলার জোর দাবি জানায়। কিন্তু বাংলাদেশের দাবি নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়ে দেয় আইসিসি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। তারা ঘোষণা দিয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে করে বড় ধরনের আর্থক ক্ষতির মুখে পড়ে যায় আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক আগা সালমান। 

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি