৭ মে ২০২৬

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুরের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন। ইসলামী ‍আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য ও ‍ইসলামী যুব ‍আন্দোলনের নেতা ‍এইচএম সানাউল্লাহ তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রসিদ্ধ ছিলেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি