৪ মে ২০২৬

‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ এএম
‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

বাংলাপ্রেস ডেস্ক:  গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজ ইস্যুতে আগামী মাসে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, এই ঘটনার কারণে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আইপিএল ম্যাচ বাংলাদেশ যাতে সম্প্রচার না করা হয়।

আইপিএল ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে না নামাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশনা দিয়েছে, তার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়।

গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?’

‘আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি