৬ মে ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। আজ মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ম আবায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক ১৮ এপ্রিল সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ২৯ এপ্রিল থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পন্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি