৮ মে ২০২৬

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৮ নারীসহ ৪৯ সদস্য আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৮ নারীসহ ৪৯ সদস্য আটক
বাংলাপ্রেস ডেস্ক: রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা ও টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ১৮ নারীসহ ৪৯জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি জানান, অভিযান চালিয়ে রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।  আটককৃত ৪৯জনকে পরে রুমা সদর থেকে বাসে করে পুলিশের পাহাড়ায় বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সবাই বান্দরবান সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল (৯ এপ্রিল) তাদের আদালতে তোলা হবে । এর আগে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র ২ সদস্যকে আটক করা হয়। এসময় ৭টি অস্ত্র, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয় বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি