৮ মে ২০২৬

বালিয়াকান্দিতে ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বালিয়াকান্দিতে ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
বাংলাপ্রেস ডেস্ক:  রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকার বিলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানো মো. তোফাজ্জেল হোসেনসহ প্রমুখ।
এ সময় ২০০টির বেশি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জালগুলো বালিয়াকান্দি উপজেলা স্টেডিয়ামে (কুঠির মাঠ) নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘দেশীয় মাছ রক্ষায় এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। মাছের বংশবিস্তার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি