বাইডেন এক বছরও টিকবেন না : কঙ্গনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিতর্কিত মন্তব্য করে সব সময় আলোচনায় থাকতে পছন্দ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। নিজ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বসহ, রাজনীতি ও ধর্মীয় বিষয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে তার জুড়ি নেই। এবার কঙ্গনার চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। ইতিমধ্যে বাইডেনকে ‘গজনি’ সম্বোধন করে টুইট করেছেন কঙ্গনা।
তিনি লিখেছেন, ‘গজনি বাইডেনের ডেটা প্রতি পাঁচ মিনিটেই ক্র্যাশ করে। যা ওষধুই দেয়া হোক, এক বছরের বেশি টিকবে না। তাই খুবই স্পষ্ট যে কমলা হ্যারিসই এই শো চালাবেন।’ এরপর সদ্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসা করলেন তিনি।
কঙ্গনা বলেন, ‘একজন নারী মাথাচাড়া দিলে, তিনি অন্যদেরও টেনে তুলতে সাহায্য করেন। এই ঐতিহাসিক দিনের জন্য অনেক অভিনন্দন।’২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘গজনি’ ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। ছবিতে দেখা গেছে, প্রতিপক্ষের দেয়া আঘাতে একজন বিজনেস আইকনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগের কথা ভুলে যেত সে।
কঙ্গনা কেন বাইডেনের সঙ্গে ছবির সেই চরিত্রের সঙ্গে তুলনা করলেন সে বিষয়ে নেটিজেনদের ধারণা তিনি বাইডেনের বয়সের দিকে ইঙ্গিত করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি