৪ মে ২০২৬

বাদশার মৃত্যুতে চন্দ্র শেখর দওের শোক প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাদশার মৃত্যুতে চন্দ্র শেখর দওের শোক প্রকাশ

সুব্রত চৌধুরী : বাংলাদেশ টেলিভিশনের সাবেক জনপ্রিয় টিভি-প্রযোজক, নাট্য নির্মাতা ও মহাব্যবস্থাপক শেখ রিয়াজউদ্দিন বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আটলান্টার লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগীত পরিচালক চন্দ্রশেখর দও। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই প্রতিবেদককে চন্দ্রশেখর দও জানান,মরহুম শেখ রিয়াজউদদীন বাদশার সাথে তাঁর বেশ আন্তরিক সম্পর্ক ছিল এবং শিল্পীর দীর্ঘ পথ পরিক্রমায় তিনি তাঁকে ছায়ার মতো আগলে রেখেছিলেন।তাঁর মৃত্যুতে তিনি খুব শোকাহত ও বেদনাহত।

উল্লেখ্য , সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউজারসির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেখ রিয়াজউদ্দিন বাদশাহ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করতেন। শেখ রিয়াজউদ্দিন বাদশাকে সমাধিস্থ করা হবে বাংলাদেশের মানিকগঞ্জে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি