৭ মে ২০২৬

বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক পুরুষ ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা স্বামী-স্ত্রী। তবে মৃত্যুর কারণ বা ধরন নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা পুলিশ জানায়, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন সাইফুল ইসলাম (৩০) ও  শাকিলা।

স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েই পুলিশ তাদের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।


তবে এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি