৪ মে ২০২৬

বাছুর নিয়ে হাঁটা দিলে পেছনে গাভী আসবেই: বেইনের সাবেক সভাপতি বেলাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাছুর নিয়ে হাঁটা দিলে পেছনে গাভী আসবেই: বেইনের সাবেক সভাপতি বেলাল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বায়ান্ন বছরের পুরানো ও ঐতিহ্যবাহী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নেতৃত্বের সঙ্কট থেকে উদ্ধার পেতে হলে সুপরিচিত কুচক্রীমহলের বিরুদ্ধে সোচ্চার হয়ে তা্দেরকে প্রতিহত করুন। এ জন্য বোস্টনের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বেইনের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল। গত নভেম্বর ১০ ও ১১ তারিখে জনগণের রায়ে নির্বাচিত খোকা-সাজু-রাজিব পরিষদকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বেইন পরিচালনা করার প্রস্তাব দেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বাংলা প্রেস'র সাথে আলাপকালে বেলাল বলেন, ঘন ঘন সভা আর সংবাদ সম্মেলন করে অযথা সময় ক্ষেপন না করে বেইনের বাৎসরিক তালিকাভুক্ত কর্মসূচিগুলো পালনের জন্য প্রস্ততি গ্রহন করে সেই মোতাবেক আগামী পরিকল্পনার কথা প্রবাসীদের জানিয়ে দিন। যেহেতু শতকরা ৭৫ জন প্রবাসী খোকা-সাজু-রাজিব পরিষদকে সঠিক রায় দিয়েছে, তাদের কথা মাথায় রেখে প্রতিশ্রুতি মোতাবেক কাজ করুন। তিনি বলেন, 'বাছুর নিয়ে সামনে হাঁটা দিলে গাভী পেছনে ছুটে আসবেই'। বেইনের ইতিহাসে এত ভোটে আর কেউ বিজয়ী হয়নি, তাই সংগঠন চালাতে ব্যর্থ কিংবা সুযোগ হাতছাড়া করলে পরে পস্তাতে হবে। সময় থাকতেই সময়ের সদ্ব্যবহার করুন। বোস্টনে দীর্ঘদিন ধরে আমি বসবাস করছি। নিজেও একবার বেইনের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। ভোট কেন্দ্রের ভেতরে এক প্রার্থীর পক্ষে ১৫/২০ জন আর অন্য পক্ষের মাত্র ৪/৫ জন প্রতিনিধি কখনই দেখি নাই। শুধু তাই নয়, বেইনের বর্তমান ও বিদায়ী কমিটির সভাপতির পারভীন বাবুর দুই ভাই, বোনের জামাই নির্বাচনী কর্মকর্তা, কমিশনার জলিল খালতো ভাই, অপর প্রার্থী তানভির মুরাদের দোস্ত সালাউদ্দিন খান সৈকত আওয়ামীলী যুবলীগের মাস্তান। ভোট কেন্দ্রের ভেতরে মুরাদের বাবা দু'দিন ধরে অবস্থান করে পারভীন বাবুর সাথে ভোটারদের কাছে ভোট চাইলেন। খোকা-সাজু-রাজিব পরিষদের কেউই তাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে কেন্দ্র থেকে বের করে দিতে পারলেন না। ভোটের নামে আমরা বোস্টনবাসী এসব কী দেখলাম? বেইনের সাবেক সভাপতি বেলাল খোকা-সাজু-রাজিব পরিষদকে উদ্দেশ্য করে বলেন, এবারে বেইনের নেতৃত্ব হাতে নিতে না পারলে যে সকল প্রবাসীরা বিশ্বাস করে আপনাদের ভোট দিয়েছেন তাদেরকে কী জবাব দেবেন? তাই প্রবাসীদের জন্য এখনই কাজ শুরু করুন। নতুন অভিবাসী ও অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। স্বাস্থ্যবীমাহীন অভিবাসীদের জন্য চিকিৎসার ব্যবস্থা কিংবা স্বাস্থ্যবীমার ব্যবস্থা করে দিন। সমাজের জন্য ভালো কাজ করুন। অসহায় মানুষদের আপনাদের খুঁজতে হবে না মানুষেই আপনাদের খুঁজে নেবে। মোহাম্মদ বেলাল বলেন, গত ৪/৫ বছর ধরে সাংস্কৃতির নামে যে সকল অপসাংস্কৃতির কর্মকান্ড চালানো হয়েছে সেসব বন্ধ করে সুস্থ, স্বাভাবিক ও মান সম্পন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করে দেখুন বোস্টনের মানুষ আপনাদেরকে কেমন সাড়া দেন। ঢাকার শিল্পীদের পেছনে কাড়ি কাড়ি অর্থ ব্যয় না করে অল্প খরচে প্রবাসের শিল্পীদের প্রচার ও প্রচারণা করুন। অর্থ বাঁচিয়ে দেশের বন্যার্ত ও শীতার্ত মানুষদের সহায়তা করুন। দেশ-বিদেশে ছড়িয়ে দিন বোস্টনের বায়ান্ন বছরের পুরানো ও ঐতিহ্যবাহী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) নাম। শুধু পদ ও পদবির জন্য কিছু করতে চাইলে মানুষ আপনাদের একদিন আর গ্রহণ করবে না। তাই ভেবে চিন্তে কাজ করুন। সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল বলেন, ম্যাসাচুসেটসের লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ. হাউ শুধুমাত্র ১০ ও ১১ নভেম্বরে অনুষ্ঠিত ভোট গণনা করতে বলেছেন, কিন্তু কথিত নির্বাচন কমিশনাররা জোর করে আগাম ভোটও গণনা করেছেন। এখানে কী হয়েছে প্রাইমারী স্কুলের ছাত্ররাও বুঝতে পারছে, কিন্তু বেশি শিক্ষিত বলে আমাদেরই বুঝতে দেরি হচ্ছে। যেহেতু আদালতে নতুন একটি মামলা চলমান প্রক্রিয়ায় রয়েছে সে বিষয়ে কারও কণ কোন মন্তব্য করা ঠিক না বলে জানান বেলাল। তিনি উল্লেখ করেন, বোস্টনের প্রবাসীরা সকলেই উচ্চ শিক্ষিত। কারো চোখকে ফাঁকি দিয়ে কোন অন্যায় করার সুযোগ নেই। বেইনের নাম ব্যবহার করে কিছু নিলর্জ ব্যক্তিরা ইতিপুর্বে মৃত মানুষের নামেও চাঁদাবাজি করে নিজেরাই পকেটস্থ করেছে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি। আমার মতো আরও ২০ জন সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকরা চাঁদাবাজদের বিরুদ্ধে কিছুই করতে পারি নাই। এ লজ্জা আমাদের সকলের। সংবাদপত্রের খবরের মাধ্যমে বিশ্বের সকল মানুষ দেখেছে বোস্টনের সেই চাঁদাবাজ ও লম্পটদের খবর। দেশ থেকে মানুষ ফোন করে জিজ্ঞেস করে বোস্টনে এসব কী হচ্ছে? প্রবাসীদের সম্মান বাঁচাতে আমরা এসব বিষয়ের সঠিক জবাব দিতে পারি না। কারণ এই শহরে আমি/আপনি বসবাস করি। আমাদের সন্তানরা বড় হচ্ছে। লজ্জায় মাথা হেট হয়ে যায়। তাই আর দেরি নয়। আজই সঠিক সিদ্ধান্ত নিন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি