৫ মে ২০২৬

বাবার প্রযোজনায় জাহ্নবীর প্রথম সিনেমা 'বম্বে গার্ল'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাবার প্রযোজনায় জাহ্নবীর প্রথম সিনেমা 'বম্বে গার্ল'

বাংলাপ্রেস ডেস্ক : প্রথম বার বাবা বনি কপূরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন শ্রীদেবী-বনির বড় মেয়ে জাহ্নবী কপূর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন, ‘স্ট্রাইকার’ খ্যাত সঞ্জয় ত্রিপাঠি।

ছবিতে জাহ্নবীর চরিত্রটি কীরকম? একটি সংবাদ মাধ্যমকে বনি জানান, জাহ্নবীর চরিত্রটি তাঁর বাকি চরিত্রের থেকে একেবারেই আলাদা। তাঁর বক্তব্য, “ছবি নিয়ে আমি বেশ এক্সাইটেড। একটা জিনিস দর্শকদের বলতে পারি। ছবিটি এক বার দেখার পর আর ভুলতে পারবেন না।”প্রথম বার মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতিটা ঠিক কেমন? বনি বলেন, “আমার মনে হয় সব বাবা-মায়ের কাছে এটা খুবই ইমোশনাল জার্নি। অর্জুনের সঙ্গেও যখন প্রথম বার এক সঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।”

যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে এখনই নারাজ বনি, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি।সব কিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে এখনই নারাজ বনি, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি।সব কিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে আপাতত পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে বেজায় ব্যস্ত জাহ্নবী। ছবিতে রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে তাঁকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি