বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছিল রাবেয়া, পথে ট্রাকচাপায় নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল রাবেয়া খাতুন (১০)। কিন্তু বাড়ি পৌঁছার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ছোট্ট মেয়েটি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কে।
নিহত রাবেয়া সিংড়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে। রাজু আহমেদ খেজুরতলা জামে মসজিদের ইমাম।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, রাবেয়া সকাল সাড়ে নয়টার দিকে খেজুরতলা জামে মসজিদে যায়। বাবা রাজু আহমেদ তাকে একটা আইসক্রিম কিনে দেন। আইসক্রিম হাতে নিয়ে রাবেয়া মসজিদের পাশের নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিল। তখন বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে রাবেয়া নিহত হয়। আশপাশের লোকজনের চিৎকার শুনে রাজু আহমেদ সেখানে যান। মেয়ের মৃতদেহ দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
খেজুরতলা বাজারের ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, মহাসড়কের পাশেই বাজারের দোকানপাট। অথচ সেখানে গতিরোধক নেই। তাই যানবাহন বেপরোয়া চলাচল করে। আজও নাটোর থেকে বগুড়ারমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে রাবেয়াকে চাপা দিয়েছে। এর আগেও এখানে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ট্রাকটির চালক পালিয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। মেয়েটির মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি