৫ মে ২০২৬

বাবা হলেন সংগীতশিল্পী ইলিয়াস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাবা হলেন সংগীতশিল্পী ইলিয়াস
বাংলাপ্রেস ডেস্ক: সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বাবা হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে স্ত্রী কারিন নাজ পুত্রসন্তানের জন্ম দেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড প্রোফাইলে এ তথ্য নিজেই জানিয়েছেন ইলিয়াস। গায়ক ইলিয়াস এদিন বিকেল ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ও কারিন নাজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। আমার স্ত্রী ও সন্তানের জন্য সবাই দোয়া করবেন। তারকা গায়কের এই পোস্টে ভক্ত-শুভাকঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন প্রিয় তারকার এমন পোস্ট। এদিকে সম্প্রতি মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহার একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ইলিয়াস। গায়কের বিরুদ্ধে তোলা অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ হাজির করতে না পারায় এই আদেশ দেন আদালত। প্রসঙ্গত, ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ শিরোনামের গানগুলোর মাধ্যমে শ্রোতাহৃদয়ে জায়গা করে নেন ইলিয়াস হোসাইন। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি