বাবা হচ্ছেন নোবেল, স্ত্রীর অস্বীকার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিতর্কের আরেক নাম নোবেল- এটা এখন সন্দেহাতীত সত্য, চোখ বন্ধ করেই স্বীকার করা যায়। ক্যারিয়ার শুরু করতে না করতেই তৈরি করছেন একের পর এক বিতর্ক। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসেন এই গায়ক।
কিন্তু আলোচনার শুরু থেকে দুই বাংলার শ্রোতাদের পছন্দের তালিকায় যেমন ছিলেন, তেমনি একটা শ্রেণি তার বিভিন্ন সময়ের ‘আচরণগত সমস্যায়’ অসন্তোষ প্রকাশ করেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’ এই পোস্ট দেখে অনেকে শুভ কামনা জানিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী জানালেন ভিন্ন কথা।
নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান, তিনি মা হচ্ছেন না। এমন কোনও সম্ভাবনাও আপাতত নেই। সালসাবিল বলেন, ‘নোবেলের স্ট্যাটাস থেকেই আমি মা হওয়ার খবর জানি। এটা ভুয়া বার্তা। আমি তো প্রেগন্যান্ট না। আপাতত মা-ও হচ্ছি না।’
প্রসঙ্গত, একাধিকবার ভুলের জন্য ক্ষমা চাওয়া সত্ত্বেও নিজের ‘আচরণগত সমস্যা’ কোনওভাবে দূর করছেন না নোবেল। একের পর এক মিথ্যাচার আর বিতর্ক তৈরি করে চলেছেনই তরুণ এই গায়ক। তার এই আরচণগত সমস্যা আর বিতর্ক কোথায় গিয়ে থামে, সেটাই আপাতত দেখার বিষয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি