আওয়ামী সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস, ঢাকা : আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন,তারা মৃত্যুর উপর দাঁড়িয়ে রসিকতা ছাড়া আর কিছুই করতে পারে না।
শনিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এসময় মান্না বলেন, সরকার ব্যাংক ডাকাত আর টাকা পাচারকারীদের মদদ দেয় বলেই দেশের নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। বাণিজ্যমন্ত্রী বার বার সিন্ডিকেট বন্ধের কথা বললেও কাজের কাজ কিছুই করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
মান্না আরও বলেন, অল্প কয়েকজন সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। সরকারের মদদপুষ্ট কিছু লোক বিদেশে টাকা পাচার করছে। সরকারি নিপীড়নের বিরুদ্ধে জনগণ রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেন মান্না।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি