৫ মে ২০২৬

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচনের জন্য শনিবার বিকালে তিনি এই ফরম কিনেন। শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা। মাহিয়া মাহি বলেন, ‘আজ শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।’ তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি