আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের অন্যতম প্রাচীন দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি শেখ হাসিনা।
আজ শুক্রবার বিকাল তিনটা চার মিনিটে সম্মেলন উদ্বোধন করেন তিনি। বিকাল তিনটার দিকে সম্মেলন স্থলে উপস্থিত হন শেখ হাসিনা।
শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান তিনি। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।
আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সকাল থেকেই মিছিলের মোহনায় পরিণত হয় উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশ থেকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের পক্ষ থেকে সম্মেলন উপলক্ষে আগত ডেলিগেট ও কাউন্সিলরদের প্রত্যেককে জাতীয় পতাকার রঙ লাল-সবুজের পাটের ব্যাগ দেয়া হয়েছে। নেতাকর্মীরা ব্যাগটি বুঝে নিয়ে এ পাটের ব্যাগে কী আছে তা খুলে দেখছিলেন।
আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। প্রচুর নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন স্থল উৎসবমুখর হয়ে পড়েছে।
‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হবে। দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। একই সঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি