৭ সেপ্টেম্বর ২০২৬

আটোয়ারীতে একই দিনে ৪ টি প্রকল্পের উদ্বোধন ও সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম
আটোয়ারীতে একই দিনে ৪ টি প্রকল্পের উদ্বোধন ও সমাবেশ

আনিসুর রহমান আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সফর করেছেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোসাঃ শুকুরিয়া পারভীন।

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বিকেল ৪ টায় সফরের ১ম পর্বে উপজেলার চোরপাড়া চৌরাস্তা হতে, ধামোর হাট পর্যন্ত রাস্তার দুই ধারে বিভিন্ন প্রজাতির ২১৫৩ টি গাছ রোপনের শুভ উদ্বোধন শেষ করে,

পরবর্তীতে আটোয়ারী উপজেলা ও ঠাকুরগাঁও  জেলার সীমান্তবর্তী গোবিন্দপুর নামক স্থানে সীমান্ত গেইট এর শুভ উদ্বোধন শেষে,

উপজেলা পরিষদ হলরুমে এসে নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের সাথে মিলিত হন।

এসময় উপজেলার তিনটি ইউনিয়নের বসবাসরত নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যদের হাতে 

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ২০২৫-২৬ অর্থ বছরে "বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করেন। পরবর্তীতে

আমাদের আটোয়ারী কর্নার এর শুভ উদ্বোধন করেন।

ধারাবাহিক কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সভাপতি 

এ. জেড. এম. বজলুর রহমান জাহেদ,

উপজেলা প্রকৌশলী মোঃ ফায়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপির কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী সহ এলাকার সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।

অনুষ্ঠান শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে, উপজলার দায়িত্বরত সকল সরকারী দপ্তরের প্রধানদের নিয়ে পরিচিতি পর্ব  ও আলোচনা সভায় মিলিত হন। পরবর্তীতে  সকল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্য রওনা হন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি