৪ মে ২০২৬

আটলান্টায় মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করে নগ্ন তল্লাশি করায় মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
আটলান্টায় মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করে নগ্ন তল্লাশি করায় মামলা

ইভানা এলিয়ট

ইমা এলিস: আটলান্টার এক নারী বার্টো কাউন্টি শেরিফের দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, গত বছর গ্রেপ্তারের সময় তার ধর্মীয় অধিকার ও ব্যক্তিগত মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।
২১ বছর বয়সী ইভানা এলিয়ট, যিনি মুসলিম, জানান যে তাকে জোর করে তার হিজাব মুসলিম নারীদের ধর্মীয় মাথা ঢাকার পোশাক খুলতে বাধ্য করা হয়।
২০২৫ সালের ৬ এপ্রিল সামান্য ট্রাফিক অভিযোগে তাকে গ্রেপ্তার করে বার্টো কাউন্টি জেলে নেওয়া হয়। এলিয়টের দাবি, সেখানে ডেপুটিরা তাকে হিজাব খুলতে এবং কাপড় খুলে তল্লাশি দিতে বাধ্য করেন, যদিও তার মামলায় বলা হয়েছে যে ধর্মীয় কারণে হিজাব পরার অধিকার আইন দ্বারা সুরক্ষিত।
এলিয়ট বলেন, আমি বুঝতে পারছি না কেন তারা আমাকে এত ভিন্নভাবে আচরণ করল। সেখানে থাকাকালীন তারা যেন আমার সব মূল্যবোধ কেড়ে নিয়েছিল। এটি ছিল খুবই ভয়ংকর অভিজ্ঞতা।
এই মামলায় বার্টো কাউন্টির শেরিফ ক্লার্ক মিলসাপ এবং এক অজ্ঞাতনামা কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় জেল কর্মীদের জন্য নতুন প্রশিক্ষণ চালুর দাবি করা হয়েছে এবং এলিয়টকে গ্রেপ্তারের সময় তোলা ভিডিও ও মাগশট মুছে ফেলারও আবেদন করা হয়েছে।
এলিয়টের আইনজীবী কিয়ন গ্রান্ট বলেন, এই ছবিটি এখনো বিদ্যমান থাকায় এটি একটি চলমান অধিকার লঙ্ঘনের প্রতীক। সব সময় মানসিক ভয় কাজ করে—কখন আবার এই ছবি ব্যবহার করে তার অধিকার লঙ্ঘন করা হবে।
তিনি আরও বলেন, ছবিটি শেরিফের দপ্তরের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে এবং তা অন্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে শেয়ার করা বা জর্জিয়ার ওপেন রেকর্ডস আইনের মাধ্যমে যে কেউ চাইলে সংগ্রহ করতে পারে।
মামলায় ধর্মীয় ভূমি ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ব্যক্তি আইননামের একটি ফেডারেল আইনের উল্লেখ করা হয়েছে, যা বিশেষ করে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেয়।
এলিয়ট বলেন,আমি জানতাম আমার ধর্ম পালনের স্বাধীনতা আছে, আর তারা যা করছিল তা ভুল। কিন্তু অভিজ্ঞতাটি এত ভয়ংকর ছিল যে আমি কী করব বুঝতে পারছিলাম না।
তার অভিযোগ, তিনি হিজাব খুলতে অস্বীকৃতি জানালে এবং একজন নারী কর্মকর্তার সহায়তা চাইলে জেল কর্তৃপক্ষ জোর প্রয়োগ করে তার মাথার স্কার্ফ খুলে ফেলতে চেষ্টা করে।
এলিয়ট বলেন, সেখানে আমার নিজের শরীরের ওপরও যেন কোনো অধিকার ছিল না। তারা আমাকে যেভাবে আচরণ করেছে, সাধারণ কাউকে সেভাবে করত না এটাই আমার কাছে সবচেয়ে অস্বাভাবিক মনে হয়েছে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি