৫ মে ২০২৬

আটলান্টার মহাসড়কে উড়ছে লাখ লাখ ডলার!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আটলান্টার মহাসড়কে উড়ছে লাখ লাখ ডলার!
আটলান্টা প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি ব্যস্ত মহাসড়কে উড়ছে লাখ লাখ ডলার। ডলারের নোটগুলো কুড়োতে হাইওয়ের ধারে গাড়ি থামিয়ে নেমে পড়লেন চালকরা। যে যেভাবে পারলেন টাকা কুড়িয়ে নিলেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছাল, পকেটে ডলার ভরে অনেকেই পালিয়ে গেলেন। ধারণা করা হচ্ছে, ট্রাকে করে এটিএম বা ব্যাঙ্কের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, অসাবধানতার বশে ঠিক করে লাগানো হয়নি ট্রাকের পেছনের দরজা। আর তাতেই বিপত্তি ঘটেছ। আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে আচমকা খুলে যায় ট্রাকের দরজা। ফিল্মি দৃশ্যের মতোই নোটগুলো ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গেয়েছে কড়কড়ে ডলারের নোটে। এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান হাইওয়ে দিয়ে যাওয়া গাড়ির চালকরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। কেউ কেউ ভিডিও করলেন এমন আজব দৃশ্যের। খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। কিন্তু ততক্ষণে টাকা নিয়ে চম্পট দিয়েছেন অনেকেই। কেউ কেউ কুড়ানো টাকা তুলে দিলেন পুলিশের হাতে। পুলিশও তড়িঘড়ি রাস্তা থেকে টাকা তুলে জমা করতে শুরু করে। এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রাক-চালকের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে । কিন্তু, এভাবে রাস্তা থেকে অন্যের টাকা কুড়িয়ে নেওয়াও চুরিরই সামিল। কারা কারা টাকা কুড়িয়ে চম্পট দিয়েছেন, তা সিসিটিভি ফুটেজ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রায় ১ লাখ মার্কিন ডলার এভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি