আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহে আগুন দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
হাজির হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
গত বছরের জুলাই-আগস্টে চলা ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় এই বর্বর ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওইদিন ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ, এরপর তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেয়া হয়। ভয়াবহ এই ঘটনার সময় একজন তরুণ তখনো জীবিত ছিলেন। তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়।
এই ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। চলতি বছরের ৮ এপ্রিল আদালত ওই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি