৬ মে ২০২৬

আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
বাংলাপ্রেস ঢাকা: পদ বাণিজ্য ও অনৈতিক সুবিধায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদে যোগদান করেন আশরাফুল আলম খোকন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। দুদক বলছে, খোকনের বিরুদ্ধে অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব থাকাকালীন আওয়ামী লীগে পদ বাণিজ্য করেছেন তিনি। এ ছাড়া তিনি সোনা ও মুদ্রা চোরাচালানের সিন্ডিকেটে জড়িত ছিলেন। ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি