৯ মে ২০২৬

আসিফ মাহমুদের অস্ত্র ইস্যু ‘একটি ভুল’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আসিফ মাহমুদের অস্ত্র ইস্যু ‘একটি ভুল’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যা ভুলবশত সঙ্গে নিয়ে গেছেন। তিনি ঘটনাটিকে ‘জাস্ট একটা ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছেন। সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় মোবাইল নিতে গিয়ে চশমা ভুলে যাওয়া যেমন ঘটে, এটাও তেমনই। যদি উনি আগে জানতেন, তাহলে নিতেন না।" লাইসেন্স ইস্যুতে প্রশ্ন উঠলে উপদেষ্টা বলেন, আসিফ মাহমুদের বয়স এখনও ৩০ হয়নি, কিন্তু আইন অনুযায়ী বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স হতে হয় ৩০ বছর। এ বিষয়ে তিনি বলেন, "আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু কিছু বলতে পারব না।" বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিন ধরা না পড়া এবং নিরাপত্তা ত্রুটি নিয়েও প্রশ্ন ওঠে। তিনি বলেন, "আমার ভাই যদি কোনো নেতা হন, তিনি কিছুটা প্রিভিলেজ পান। কিন্তু এই প্রিভিলেজ যেন আর না হয়, সবার ক্ষেত্রে আইন যেন সমান হয়, সেটাই বলা হয়েছে।" সভায় পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে এসব অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি