আরটিভিতে "কমেডি ক্লাব" এর যাত্রা শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিনোদন ডেস্ক: মীরাক্কেল খ্যাত আনোয়ারুল আলম সজলের উপস্থাপনায় এবং নুর হোসাইন হীরা'র প্রযোজনায় শুরু হয়ে গেলো বাংলাদেশের প্রথম দর্শকদের উপস্থিতিতে প্রপার স্ট্যান্ড আপ কমেডি শো "কমেডি ক্লাব"।
অনুষ্ঠানটি ৪ সেপ্টেম্বর ২০২১ থেকে প্রতি শনিবার নিয়মিত সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে প্রচারিত হবে আরটিভির পর্দায়।
পারফরমার হিসেবে থাকছে, শাওন মজুমদার, তারেক মাহমুদ, ইশতিয়াক নাসির, মোঃ পরশ, ইমদাদুল হক হৃদয়, মোহাম্মদ তৌহিদ, মুন্না আফনান আহমেদ রাশেদ সহ আরো দেশের একঝাঁক সেরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা।
এ প্রসঙ্গে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি সবসময় সুস্থ বিনোদন এবং সচেতনতামূলক কাজের প্রতি যত্নশীল।
তিনি আরো বলেন, ‘কমেডি ক্লাব’ ও একটি কৌতুক প্রধান সচেতনতামূলক অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের চারপাশের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরা হবে। এতে করে মানুষ যেমন আনন্দ পাবে তেমনি সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়তে দিকনির্দেশনা পাবে।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি