আরও বাড়ছে ঋণের সুদহার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: ট্রেজারি বিলের সুদহার দ্রুত বাড়ছে। এ কারণে ঋণের সুদহার আরও বেড়ে ১৩ শতাংশ ছাড়িয়েছে। আগামী মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণে সুদ নেবে ১৩ দশমিক ১১ শতাংশ। মার্জিনের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
তবে ফেব্রুয়ারি মাসের ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। আগের মাসে যা ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। গত ডিসেম্বরে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইএমএফের ঋণের শর্ত পরিপালনের জন্য গত জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২০ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত সুদহারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ। নতুন ব্যবস্থায় ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার তথা সিক্সমান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সঙ্গে একটি মার্জিন যোগ করে সর্বোচ্চ সুদহার নির্ধারিত হচ্ছে। মার্জিনের হার বাড়ানো কমানোর মাধ্যমে সুদহার নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি