৬ মে ২০২৬

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ


বাংলাপ্রেস ডেস্ক: দেশের আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার।

আজ সোমবার এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ১২, রংপুর বিভাগে ১১, রাজশাহী বিভাগে ১৪, সিলেট বিভাগে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ৪ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি