৫ মে ২০২৬

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার জাভেদ কাকন (৪০) নামে এক সমর্থক মারা গেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখছিলেন তিনি। বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি