৫ মে ২০২৬

আর্জেন্টিনা খারাপ দল : ক্রোয়েশিয়ান মডেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আর্জেন্টিনা খারাপ দল : ক্রোয়েশিয়ান মডেল
বাংলাপ্রেস, ডেস্ক: গত মাসে কাতারে পর্দা ওঠে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। ‘অঘটনের’ এই বিশ্বকাপে সবার নজর কেড়েছেন একজন নারী। তিনি হচ্ছেন ইভানা নোল। এতটাই পরিচিতি পেয়েছেন তিনি তাই তাকে ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’ বলা হচ্ছে। ক্রোয়েশিয়ার এই মডেলকে দলের প্রতিটি খেলায় গ্যালারিতে দেখা গেছে। নিজের সৌন্দর্যের জন্য ইভানা পরিচিতি পেলেও মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে গেছে তার দল। খবর মার্কা’র। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া। এরপর আর্জেন্টিনার ওপর ব্যাপক চটেছেন তিনি। সেই ক্ষোভ গোপনও করেননি ইভানা। আর্জেন্টিনা কোনো ভালো দল নয় বলেও মন্তব্য করেন তিনি। টিইউডিএন’র প্রকাশিত একটি ভিডিওতে এই মডেলকে বলতে শোনা যায়, আমি মনে করি না আর্জেন্টিনা খুব ভালো একটি দল। আমাদের আজকের দিনটা ভালো ছিল না, এটুকুই। কাতার বিশ্বকাপে গ্যালারিতে হাজির হওয়ায় ইভানার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠেছে। ইতোমধ্যেই ইন্সটাগ্রামে ২০ লাখের বেশি অনুসারী হয়েছে তার। দলের স্বপ্নভঙ্গ হলেও বিশ্বজুড়ে তার লাখ অনুসারী ঠিকই তার পোস্টের আপডেটের অপেক্ষায় থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি