৯ মে ২০২৬

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে গেজেট প্রকাশের পর: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে গেজেট প্রকাশের পর: সিইসি
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘গেজেট প্রকাশ হলে আমরা কমিশনে আলোচনা করব। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও সংবিধানিক স্পিরিট বিবেচনায় রেখেই।’ সিইসি আরও বলেন, ‘যদি সোমবার গেজেট প্রকাশ হয়, তাহলে কমিশন বসে সিদ্ধান্ত নিতে পারে। সব নির্ভর করছে সরকারি গেজেটের ওপর।’ উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমান। এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র ও জনতা লাগাতার বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, ‘গণদাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে-গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি কীভাবে চূড়ান্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি