আওয়ামী লীগ সরকার মানুষের রক্ত চুষে খাচ্ছে : রেজা কিবরিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: আওয়ামী লীগ সরকার মানুষের রক্ত চুষে খাচ্ছে। আজ দেশের এ অবস্থার জন্য সরকার দায়ী। এই দুরবস্থার কারণ চার ভাগের তিন ভাগ সরকারের। সরকার দুর্নীতি করে দেশের অর্থনীতির দুরবস্থা সৃষ্টি করেছে।
এই দুরবস্থার থেকে উদ্ধার করতে হলে পেশাজীবীদের এক হওয়া উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত 'গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকার অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকার দেশটি শুধু বিক্রি করে দেয়নি, দেশের মানুষকেও বিক্রি করে দিয়েছে। সরকারের অনেকে বলে ইংল্যান্ডেরও অবস্থা ভালো নেই, আমার প্রশ্ন এটা কি গাইবান্ধার ইংল্যান্ড, ব্রাহ্মণবাড়িয়ার ইংল্যান্ড, তারা কি বুঝাতে চাচ্ছে?
তিনি বলেন, সরকারের কৃতকর্ম সমাজের সবার কাছে তুলে ধরতে হবে। এতে পেশাজীবীরা মুখ্য ভূমিকা পালন করতে পরে। তারা সভা-সেমিনার, মানববন্ধন, সিম্পোজিয়ামের আয়োজন করে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনসমক্ষে তুলে ধরে সরকারের দুষ্কর্ম ও সরকারবিরোধী মত সৃষ্টি করতে হবে। জনগণকে নিয়ে ‘সরকার হঠাও' আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই দুর্নীতিবাজ সরকার থেকে দেশের অর্থনীতি উদ্ধার করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ,বিএফইউজে এর সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, কবি আবদুল হাই, ড. দিলারা চৌধুরী, অধ্যক্ষ সেলিম ভূইয়া, রাশেদ খান, ফারুক হাসান প্রমুখ।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি