১১ মে ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে তার জানাজা সম্পন্ন হয়। পরে সেখান থেকে একটি কফিন মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর আবুল কাশেম। পরে ফেসবুকে দেয়া এক পোস্টে তার জানাজার সময় ও কফিন মিছিলের কথা জানান বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ভেরিফায়েড আইডি থেকে দেয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ বীর কাশেমের জানাজা ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহিদ মিনার থেকেই। একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহিদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।’ গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবরে সেখানে গেলে শিক্ষার্থীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মারধরে আহত ৭ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওইদিন বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। পরবর্তীতে বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি