১১ মে ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আওয়ামী লীগ আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। এছাড়া অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ অথবা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। সেই সঙ্গে তারা অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোপূর্বে জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এ ক্ষেত্রে বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি