আনুপাতিক হারে নির্বাচনের ইতিহাস বাংলাদেশে নাই: সালাহউদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এ পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস বাংলাদেশে নাই। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করা।’
আজ শনিবার জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আর কত, খানাপিনা খাইদাই হইলে সংস্কার হবে? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে কিভাবে ঐক্যমত্য হবে? সংস্কার কোনো বাইবেল নয়, এটি চলমান প্রক্রিয়া। সংস্কারের মূল প্রবক্তা বিএনপি। আমরা ৩১ দফা প্রস্তাব করেছিলাম।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়। সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি