আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও দলটির আস্থাভাজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদনের পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নড়েচড়ে বসেছে। সংস্থাটির কাজ আরও বেগবান করতে প্রসিকিউশন টিম বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামসহ চার প্রসিকিউটর দায়িত্ব পালন করছেন।
এবার সেই টিমে যুক্ত হয়েছেন আরও পাঁচজন প্রসিকিউটর। নিয়োগ প্রাপ্তরা সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার সুযোগ-সুবিধা পাবেন।
গতকাল বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ধারা ৭(১) অনুযায়ী ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।
আগের চার প্রসিকিউটর হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।
আগামী নভেম্বর মাস থেকে ট্রাইব্যুনালে বিচারকার্য পুরোদমে শুরু হবে। এতে গত জুলাই ছাত্রহত্যা ও গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত হত্যাকাণ্ড এবং গুম-ক্রসফায়ারের বিচারকার্য পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি