৪ মে ২০২৬

আন্তর্জাতিক মডেলকে রাজার ছেলের জোর করে বিয়ে!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পিএম
আন্তর্জাতিক মডেলকে রাজার ছেলের জোর করে বিয়ে!

বাংলাপ্রেস ডেস্ক:   ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মানোহারা ওডেলিয়া। ২০০৮ সালে তখনকার ১৬ বছর বয়সী এই মডেলকে জোরপূর্বক বিয়ে করেছিলেন মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলে টেংকু মুহাম্মদ ফাখরি পেত্রা। দেড় দশক পর এবার এক খোলা চিঠিতে এই মডেলের দাবি, কিশোরী বয়সে তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছিল। সেই সম্পর্কটিতে তার নাকি কোনো সম্মতিই ছিল না।  

বর্তমানে ৩৩ বছর বয়সী মানোহারা ওডেলিয়া সেই রাজার ছেলের কাছে কিশোরী বয়সে বেশ নির্যাতিত হয়েছেন দাবি করে বলেন, পরিস্থিতির চাপে তাকে ওই সম্পর্কে জড়াতে হয়। বাইরে থেকে বিষয়টি রাজকীয় ও রূপকথার মতো মনে হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 

তিনি বলেন, আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো কার্যকর বিকল্প ছিল না। সেই সময়ে আমি অপ্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমাকে বাধ্য করা হয়েছিল; আমার কোনো স্বাধীনতা ছিল না। এর অর্থ, আমার আসলে কোনো প্রকৃত পছন্দ করার সুযোগ বা সম্মতি দেওয়ার সক্ষমতাই ছিল না। 

এই মডেল আরও জানান, এই অভিজ্ঞতা তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক চাপ ও সীমাবদ্ধতার মধ্যে দিন কাটিয়েছেন। 

উল্লেখ্য, ২০০৮ সালে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সুলতানের ছেলের সঙ্গে মানোহারার বিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। বিয়ের মাত্র এক বছর পর ২০০৯ সালে রাজকীয় পরিবারের সঙ্গে সিঙ্গাপুর সফরের সময় তিনি নাটকীয়ভাবে পালিয়ে ইন্দোনেশিয়ায় চলে যান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি