আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ ফেলার দাবি ইসরায়েলের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক চাপ এবং গাজায় ক্রমবর্ধমান খাদ্যসংকটের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি মানবিক সহায়তা হিসেবে গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে।রবিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গাজায় ত্রাণ ফেলার দাবি করে।বিবৃতিতে বলা হয়, ওই এয়ারড্রপে সাতটি প্যাকেট ফেলা হয়েছে, যাতে ছিল ময়দা, চিনি এবং টিনজাত খাবার।এর আগে ইসরায়েল জানায়, তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডোর খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গাজায় আরো বেশি সহায়তা প্রবেশের দাবি এবং কয়েক মাস ধরে দুই মিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ না থাকায় গণ-অনাহারের আশঙ্কার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েল গাজায় ‘ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টি’ করার অভিযোগকে মিথ্যা দাবি বলে উড়িয়ে দেয়।আইডিএফ-এর বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এবং গাজার ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোগাটের নেতৃত্বে এই এয়ারড্রপ পরিচালিত হয়।
সেনাবাহিনী একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে একটি প্লেনকে ত্রাণ ফেলতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।যদিও এই ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা এই এয়ারড্রপ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি