৪ মে ২০২৬

আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম
আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

বাংলাপ্রেস ডেস্ক: তেলের দাম ফের ১০০ ডলারের উপরে উঠেছে। ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চিত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।

গতকাল সোমবার বড় ধরনের পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি তেহরানের সঙ্গে আলোচনাকে ‘খুবই ইতিবাচক’ বলেও উল্লেখ করেন। এর ফলে সেদিন তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

তবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি, ফলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি