আনিসুল, সালমান, শাহজাহানের ২ দিনের রিমান্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিন ও রিয়ার এডমিরাল সোহাইলকে ৩ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়েছে।
পাশাপাশি, জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আ ক ম সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদদদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উসকে দেয়ার অভিযোগও করেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি