৬ মে ২০২৬

আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম
আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

বাংলাপ্রেস ডেস্ক: প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে দ্রুত কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কাজ না করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে গণশিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং বেতন-কমিশনের সভাপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। এর আগে ৩৬৪ জন সহকারী শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে বেতন কমিশনের সভাপতিকে আনুষ্ঠানিক অনুরোধও পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি নিষ্পত্তির উদ্যোগ নেয়া সত্ত্বেও কিছু শিক্ষক সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা নেয়াকে বাধাগ্রস্ত করছে। কোথাও কোথাও পরীক্ষা নিতে গেলে শিক্ষকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণবিধির লঙ্ঘন এবং ফৌজদারি আইনের আওতাভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে ৎবুধবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন তারা। এর ফলে তৃতীয় দিনের মতো দেশের অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি।

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।

গত ২৭ নভেম্বর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করে। এই পরিষদ এখন বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি