৬ মে ২০২৬

আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৭ বছরে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সেদিন সফল হবে, যেদিন দেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি মিলবে। তিনি বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ট ছিলো দেশের মানুষ। জনগণের আন্দোলনে বিদায় নিয়েছে স্বৈরাচার। এ কৃতিত্ব দেশের ছাত্র-জনতার। নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিলো না। এ সরকারের প্রতি সমর্থন রয়েছে। এই সরকার যাতে তাদের কাজগুলো করতে পারে তাই তাদের সমর্থন দিতে হবে। স্বৈরাচার পতনের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের দোষররা এখনো প্রশাসনে রয়েছে। তারা প্রশাসনে থাকলে দেশে কাঙ্খিত সফলতা আসবে না। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি