৬ মে ২০২৬

আন্দোলনে বিএনপির ১৯৮ জন প্রাণ দিয়েছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্দোলনে বিএনপির ১৯৮ জন প্রাণ দিয়েছে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ১৯৮ জন প্রাণ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিজয়কে সুসংহত করতে না পারলে আবারো ফ্যাসিবাদ চলে আসবে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে শান্তি বজায় রাখতে আইনশৃখলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা কর্মীদেরও সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, নানা জুলুম নির্যাতনের পরও বিএনপি দেশ ও মানুষের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। এ সময় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস অবমুক্ত করণ ও বৃক্ষ রোপন কর্মসূচি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি