৫ মে ২০২৬

আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া
বাংলাপ্রেস ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা লম্বা সময়ের পর কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করলেন তিনি। এই পরিচালকের নির্মিত ‘দশম অবতার’-এ জয়ার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, অনুপম রায়, যিশু সেনগুপ্তর মতো তারকারা। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই দুই তারকা। চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই জয়া বলেন, এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর। এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার। উল্লেখ্য, পর্দায় জয়া-অনির্বাণের ‘চুমুকাণ্ড’ এবারই প্রথম নয়। এর আগে ‘ঈগলের চোখ’ নামের একটি সিনেমাতেও একই দৃশ্য অভিনয় করেছেন তারা। সে কথাই স্মরণ করালেন এই অভিনেতা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি