৫ মে ২০২৬

আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত : অমিত শাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত : অমিত শাহ

বিদেশ ডেস্ক: ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মাধ্যমে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপ এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করার ব্যাপারে রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘আইন তৈরিতে সংসদের পুরোপুরি ক্ষমতা রয়েছে।’

আজ মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে এই দাবি করেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, ‘আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত।’

তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, নিয়ম ভেঙে রাজ্য ভাগ করেছে কেন্দ্র।

অমিত শাহকে উদ্দেশ করে অধীর চৌধুরী আরো বলেন, ‘আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন বলে আমার মনে হয় না। আপনি সব নিয়ম ভেঙে একটি রাজ্যকে রাতারাতি ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন। আপনি বলছেন, এটা অভ্যন্তরীণ বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এর আগে দ্বিপক্ষীয় চুক্তিগুলো থাকার পরও এটাকে অভ্যন্তরীণ বিষয় বলবেন? সিমলা চুক্তি, লাহোর চুক্তি সত্ত্বেও কীভাবে এটি অভ্যন্তরীণ বিষয় থাকে? এই পরিস্থিতি তৈরির কারণ কী?’

এর জবাবে অমিত শাহ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে কোনো আইন তৈরিতে সংসদকে কেউ বাধা দিতে পারে না। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে ৩৭০ ধারা বাতিল করার। অর্থাৎ এ ব্যাপারে নিয়ম ভাঙা হয়নি। এ ছাড়া আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি