আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম,প্রথম কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ৫ আগস্ট আমরা সরকারের প্রথম অধ্যায় শেষ করেছি। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত দ্বিতীয় কাজ হলো সংস্কার, আর তৃতীয় কাজ হলো বিচার প্রক্রিয়া। সবগুলো সমানভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে হওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। এখন আছে ৮ লাখ। আরও ৫০ হাজার বাড়বে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকে বাড়ানো হবে।
প্রেস সচিব জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী এখনও মাঠে মোতায়েন রয়েছে। সুষ্ঠু নির্বাচনে জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম আরও বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা এটাই ছিল যাতে উপদেষ্টারা নিজেদের জায়গা থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি