আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (৪ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না।
তিনি বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটা টাইমফ্রেম ঘোষণা করেছেন, হয় ডিসেম্বরে নয়তো ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জটিলতা নিরসনে স্বতন্ত্র একটি কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, গতকাল একটি বৈঠকে ইসির প্রতিনিধি মতামত তুলে ধরেছেন। আরও বৈঠক হবে সেখানেই কথা বলার সুযোগ থাকবে। এনআইডি সেবা কেন ইসির কাছে রাখা দরকার, তা ইসি লিখিতভাবে জানাবে। তিনি বিশ্বাস করেন, তাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে। সরকার তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও তিনি মনে করেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি