আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: একজন জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করা হবে।
রবিবার (১৫ জুন) নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ শুরু না করলেও এর সমাপ্তি নির্ধারণ করবে। এই সংঘাত নেতানিয়াহুর সংঘাত এবং এর ফলাফল হবে ইসরায়েলি শাসনের ধ্বংস।
ওই কর্মকর্তা আরও বলেন, ইরান তার জনগণকে রক্ষা করছে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান করদাতা নাগরিকদের অর্থ নষ্ট করা হবে কি না সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে বড় পরিসরে হামলা শুরু করবে—এমন খবর প্রচারের কিছুক্ষণের মধ্যেই শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জায়নবাদী ইসরায়েল ভূখণ্ডে হামলা শুরু করে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির বাহিনী ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ড্রোনসহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি হাইব্রিড আক্রমণ চালাচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি